দৈনন্দিন জীবন
কার্টুন দেখা কি জায়েয?

কার্টুন দেখা যাবে কি-না -এটি কার্টুনের ধরনের উপর নির্ভর করবে। কার্টুনে কোন অশ্লীলতা এবং ইসলাম ও আক্বীদা বিরোধী কোন কথা ও কাজ না থাকলে তা দেখা যেতে পারে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২/২৮০, ১২/২৭৯) । তবে শিশুদেরকে টিভিতে কার্টূন দেখানোর মত অনর্থক কাজ থেকে বিরত রাখতে হবে। বরং শিশুদের এমন কিছু দেখাতে ও শেখাতে হবে, যা তাদের পরবর্তী জীবনে কল্যাণকর হয়’ (ইবনুল ক্বাইয়িম, তুহফাতুল মাওলূদ পৃঃ ২৪০) ।
Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া
Subscribe to get the latest posts sent to your email.



শিক্ষা মুলুক বা,সতর্ক মুলুক নাটক বা যেকোনো ভিডিও করা কি গুনা হবে?
এই বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে বলেন।
সাধারণ কার্টুন যেমন টম এন্ড জেরি প্রভৃতি দেখা যাবে বিনোদনের উদ্দেশ্যে???
গেঞ্জি মধ্যে কার্টুন আকারে ছবি থাকলে নামাজ হবে কি না?
সৌদি আরবের ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটিকে প্রশ্ন করা হয়েছিল- ইসলামিক কার্টুন কেনা-বেচা ও দেখা যাবে কি না । তারা উত্তর দিয়েছিলেনঃ “কার্টুন ছবি ক্রয় করা, বিক্রি করা বা এইগুলো কোন কাজে ব্যবহার করা জায়েজ নয় – কারণ এতে হারাম ছবি বিদ্যমান। ”
মূল ফতোয়ার লিংকঃ- http://goo.gl/VjhKCv
আর আমিও মনে করি এটাই সঠিক । কারণ, কোনো প্রাণির ছবি অংকণ করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরণের ছবি অংকণকারিকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হবে ।
– সহীহ বুখারি (ইফাঃ), হা/৫৫২৬ (http://goo.gl/mJO93r) এবং হা/৫৫৩০ (http://goo.gl/sQxV9T)
তাহলে, যেখানে ৪ জন বিজ্ঞ আলেম ইসলামিক কার্টুন দেখারই অনুমোদন দিলেন না, সেখানে অন্য যেকোন কার্টুন দেখার ক্ষেত্রে আর কোনো যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে কি?
আপনি islamqa ওয়েবসাইটে গিয়ে দেখেন।শুধুমাত্র কার্টুন দেখাতে গুনাহ হবে না।গুনাহ হবে তাদের যারা তা বানায়
মন্তব্য…মাউন্ট আ্যাভারেস্ট জয় করা ইসলামে অনুমতি আছে কি? (সেখানে যাওয়া জীবনের ঝুকি রয়েছে )
মন্তব্য…সিগারেট খাওয়া কি ইসলামি দৃষ্টিতে হারাম?
সিগারেট খাওয়া হারাম।