সংবাদ
যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করল এনা ট্রান্সপোর্ট

দূরপাল্লার বাসে যাত্রাপথে নামাজের বিরতি বাধ্যতামূলক করেছে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড।এ ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, ‘আমরা নিয়মিত নামাজ পড়ার জন্য সব কর্মীদের উৎসাহিত করি। যাত্রীদের জন্য সেই সুবিধা রাখাতে নির্দেশনা জারি করেছি। কারণ যাত্রীপথে নামাজের বিরতি সবারই রাখা উচিত। এজন্যই যাত্রাবিরতি বাধ্যতামূলক করা হয়েছে। আমরা বিষয়টির নিয়মিত তদারকিও করছি।’
উল্লেখ্য, এনা ট্রান্সপোর্ট লিমিটেডের অধীনে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করে।
Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া
Subscribe to get the latest posts sent to your email.






