সংবাদ

সৌদি আরব রমজানে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে

আসন্ন মাহে রমজানে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে সৌদি আরব।

পবিত্র কোরআন বিতরণের এ বিষয় গতকাল রোববার অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

খবরে বলা হয়, পবিত্র কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে। পবিত্র কোরআনের অনুবাদ করা কপিও বিতরণ করা হবে। এ তালিকায় ৭৬টির বেশি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা কপি থাকছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। পবিত্র কোরআনের কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে দেওয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, মাহে রমজানেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তাঁরা। সে জন্য তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন।


Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

Back to top button