পরিবার/দাম্পত্য

অন্য কারু শিশু লালন-পালন করলে তাতে কোন নেকী হবে কি? তাদের কোন সম্পদ দেওয়া যাবে কি? এছাড়া জন্মনিবন্ধন বা আইডি কার্ডে তাদের পালক পিতা-মাতার নাম লেখা যাবে কি?

উত্তর : শিশু অসহায়, ইয়াতীম বা দরিদ্র হ’লে তাদের লালন-পালন করায় প্রভূত নেকী রয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আমি ও ইয়াতীমের তত্ত্বাবধায়ক, চাই সে ইয়াতীম নিজের বংশের হৌক বা অন্যের হৌক, জান্নাতে এভাবে থাকব। একথা বলে তিনি নিজের শাহাদত ও মধ্যমা আঙ্গুলি দু’টি একত্রিত করে দেখালেন’ (মুসলিম হা/২৯৮৩; মিশকাত হা/৪৯৫২)।

মোট সম্পদের এক-তৃতীয়াংশ পর্যন্ত তাদের জন্য অছিয়ত করা যাবে (বুখারী হা/২৭৪২; মুসলিম হা/১৬২৮; মিশকাত হা/৩০৭১-৭২)। আর জন্মনিবন্ধন বা আইডি কার্ডে তাদের পালক পিতা-মাতার নাম লেখা যাবে না। বরং প্রকৃত পিতা-মাতার নামই লিখতে হবে। আল্লাহ বলেন, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই অধিক ইনছাফপূর্ণ (আহযাব ৩৩/০৫)। রাসূল (ছাঃ) বলেন, পিতাকে বাদ দিয়ে অন্যের সাথে যে নিজেকে সম্পৃক্ত করবে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ (মুসলিম হা/১৩৭০; তিরমিযী হা/২১২১)। তবে প্রযত্নে পালক পিতার নাম দেওয়ায় কোন দোষ নেই।


Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

Back to top button