সংবাদ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান এমপি ক্লাউন

জার্মানীর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এমপি ওয়ার্নার ক্লাউন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লাউন যিনি এক সময় অভিবাসন বিরোধী হিসাবে পরিচিত ছিলেন, তিনিই এখন সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে আসা অভিবাসীদের একজন বড় সমর্থক। ৭৫ বছর বয়সী এই জার্মান এমপি ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ইবরাহীম।

ধর্মান্তরিত হওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মানীর বিখ্যাত কবি জোহান উল্ফগান ভন যোথের নবী মুহাম্মাদ (ছাঃ)-এর প্রশংসা করে লেখা এক কবিতা পড়ে তিনি ইসলাম সম্পর্কে আরো ঘনিষ্ঠভাবে জানতে আগ্রহী হয়ে উঠেন। তিনি বলেন, পবিত্র কুরআন পড়ার পর আমি ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠি এবং অবশেষে ইসলাম গ্রহণ করি। ক্লাউন বলেন, ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করার পর তার নীতি-আদর্শেও পরিবর্তন আসে।

– আমাদের সময়


Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

Back to top button