শিক্ষামূলক গল্প

যেমন পিতা তেমনি সন্তান

বৃদ্ধ বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা হয়। মাঝ পথে হঠাৎ বাবা তার ছেলেকে বললেন, তুমি কাফেলার সাথে চলে যাও, আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব। আমাকে নিয়ে ভয় পেয়ো না। এই বলে বাবা উটের পিঠ থেকে নেমে পড়লেন, ছেলেও চলতে লাগল কাফেলার সাথে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে এলো। ছেলে আশে-পাশে কোথাও বাবাকে দেখতে পেল না, সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাঁটা শুরু করল। অনেক দূর যাওয়ার পর দেখল তার বৃদ্ধ বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন। ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। অনেক আদর করার পর বাবাকে নিজ কাঁধে নিয়ে কাফেলার দিকে হাঁটা শুরু করল। বাবা বলল, আমাকে নামিয়ে দাও, আমি হেঁটেই যেতে পারব। ছেলে বলল, বাবা আমার সমস্যা হচ্ছে না। তোমার ভারও আল্লাহর যিম্মাদারী আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম। কথা শুনে বাবা কেঁদে ফেললেন। ছেলের মাথায় বাবার চোখের পানি গড়িয়ে পড়ল। ছেলে তখন বলল, বাবা কাঁদছ কেন? বাবা বলল, আজ থেকে ৫০ বছর আগে ঠিক এইভাবে এই রাস্তা দিয়ে আমার বাবাকে আমিও কাঁধে করে নিয়ে গিয়েছিলাম। বাবা আমার জন্য দো‘আ করেছিলেন এই বলে যে, তোমার সন্তানও তোমাকে এরকম করে ভালবাসবে। আজ বাবার দো‘আর বাস্তব প্রতিফলন দেখে চোখে পানি এসে গেল।

তাই মা-বাবাকে আপনি যেমন করে ভালবাসবেন, ঠিক তেমনটাই আপনিও ফেরত পাবেন আপনার সন্তানদের নিকট থেকে। সুতরাং নিজের সুখের জন্য হ’লেও মা-বাবার সেবা-যত্ন করা যরূরী। তাদের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফীক দান করুন-আমীন।

– হাফেয মুহাম্মাদ সাইফুয্যামান


Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া

Subscribe to get the latest posts sent to your email.

২টি মন্তব্য

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button