স্বাস্থ্য তথ্য

রক্তের গ্রুপ ও কে কাকে রক্ত দিতে পারবে

আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- গ্রুপের রক্ত থাকে। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী। নিচে এশিয়া মহাদেশীদের রক্তের গ্রুপের শতকরা হার দেয়া হল

ব্লাড গ্রুপ শতকরা
O+

 

৩৯%
O-

 

১%
A+

 

২৭%
A-

 

০.৫%
B+

 

২৫%
B-

 

০.৪%
AB+

 

৭%
AB-

 

০.১%

কারা রক্ত দিতে পারবে

প্রাপ্ত বয়স্ক যেকোন সুস্থ মানুষ অন্যকে রক্ত দিতে পারে। তবে বয়স ও শরীরের ওজনকে বিবেচনা করতে হবে।

উপযুক্ত বয়স- মহিলা ও পুরুষ যাদের বয়স ১৮ – ৪৫ বছর।

উপযুক্ত ওজন- পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ৪৭ কেজি বা তার উর্ধে হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ৪৫ কেজি বা তার উর্ধে হতে হবে।
যারা রক্ত দিবেন না–

  • যাদের ৩ বছরের মধ্যে জন্ডিস হয়েছে
  • যাদের রক্ত বাহিত জটিল রোগ রয়েছে
  • ৪ মাসের মধ্যে যারা রক্ত দিয়েছেন
  • যারা ৬ মাসের মধ্যে বড় কোন অস্ত্রপচার করিয়েছেন
  • মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যাদের মাসিক বা ঋতুস্রাব চলছে

এসব বিষয় ছাড়াও রক্ত দেয়ার সময় রক্তদাতার অন্যান্য শারীরিক বিষয় যাচাই করা হয়।

রক্তদানের সাধারন তথ্য

  • এক ব্যাগ রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না।
  • রক্ত দানের ৫- ২১ দিনের মধ্যে ঘাটতি পূরণ হয়ে যায়।
  • রক্ত দিলে হাড়ের বোনম্যারোতে নতুন রক্ত কণিকা তৈরিতে উদ্দীপনা আসে।
  • ব্যবহৃত সূচ সিরিঞ্জ জীবাণু মুক্ত কি না জেনে নিন।
  • খালি পেটে রক্ত দিবেন না।
  • রক্তদানের পুর্বে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন।
  • পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রক্ত দিন।

নিচের সারণী থেকে আমরা দেখে নিতে পারি কোণ গ্রুপের রক্ত কাকে দিতে পারবে বা কার কাছ থেকে রক্ত নিতে পারে-

রক্তের গ্রুপ যাদের দিতে পারবে যাদের কাছ থেকে নিতে পারবে
A+ A+  AB+ A+   A-  O+  O-
A- A+   A-   AB+  AB- A-   O-
AB+ AB+ সকল গ্রুপ
AB- AB+  AB- A-   B-  O-  AB-
B+ B+ AB+ B+  B-  O+  O-
B- B+  B-   AB+  AB- B-   O-
O+ A+  B+   AB+  O+ O+  O-
O- সকল গ্রুপ O-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপরের সারণী থেকে আমরা দেখতে পাই O নেগেটিভ হল সর্বজন দাতা এবং AB পজেটিভ হল সর্বজন  গ্রহীতা।


Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া

Subscribe to get the latest posts sent to your email.

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button