মিথ্যা কাহিনী
রাসূল (ছাঃ) কবর থেকে দু’হাত বের করে দিলেন!

(ইসলামের নামে প্রচলিত মিথ্যা, উদ্ভট ও ভিত্তিহীন কল্পকাহিনী)
ছূফী সাইয়িদ আহমাদ রিফা‘ঈ হজ্জের পরে মদীনায় গিয়ে রাসূলুল্লাহ (ছাঃ)-এর কবর যিয়ারত করেন ৫৫৫ হিজরীতে এবং সেখানে গিয়ে রাসূল (ছাঃ)-এর প্রশংসায় দু’লাইন কবিতা পাঠ করেন। তখন রাসূল (ছাঃ) খুশী হয়ে তাঁর দু’হাত বের করে দিলেন ও রিফা‘ঈ তাতে চুমু খেলেন’। লেখক শায়খুল হাদীছ (?) মাওলানা যাকারিয়া এক ধাপ বাড়িয়ে বলেন যে, ঐ সময় সেখানে প্রায় ৯০,০০০ লোক উপস্থিত ছিলেন, যারা উক্ত দৃশ্য প্রত্যক্ষ করেন। যাদের মধ্যে (‘বড় পীর’) আব্দুল কাদের জীলানী ( ৪৭০-৫৬১ হিঃ) উপস্থিত ছিলেন’।
উৎস: ফাযায়েলে হজ্জ, ২/১৩০-১৩১ পৃঃ।
Discover more from ইসলামিক অনলাইন মিডিয়া
Subscribe to get the latest posts sent to your email.




রাসুলের নিকটে আমার বা আপনার এই কদর নাই। সুতরাং আর কারো থাকবে না, এমন কথা কোন কিতাবে লেখা আছে ?
নাই ভাই আইগুলা ভুয়া